টীডা-Tida (হিউমিক এসিড-Humic Acid)
105.00৳ – 500.00৳ Price range: 105.00৳ through 500.00৳
টীডা*
টীডা* কি ?
টীডা* প্রাকৃতিক জৈব ‘ম্যাক্রোমলিকুলার’ যৌগসমূহের মিশ্রণ, যা মাটির উন্নতি, সারের কার্যক্ষমতা উন্নতকরণ,ফসলের ষ্ট্রেস প্রতিরোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদন করে ফলন বৃদ্ধিতে সহায়তা করে। এর প্রতি কেজিতে ১২০ গ্রাম ‘হিউমিক এসিড’ সক্রিয় উপাদান রয়েছে।
টীডা* কিভাবে কাজ করে ?
-টীডা* একটি বহুমুখী খনিজ যা মাটিতে জৈব পদার্থের গুণগতমান বজায় রেখে জমির উর্বরতা বৃদ্ধি করে।
-মাটির পানিধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
-মাটিতে বিদ্যমান নাইট্রোজেন এবং আয়রনের সঠিক ভারসাম্য বজায় রাখে।
-বীজের অংকুরোদগম ক্ষমতা বৃদ্ধি করে।
-উদ্ভিদের শিকড়ের বিকাশ সমৃদ্ধ করে।
-উদ্ভিদের লবণাক্ততার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
-উদ্ভিদের শারীরবৃত্তীয় বিপাকে অংশগ্রহণ করে কোষ বিভাজনের ক্ষমতা বৃদ্ধি করে।
-উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
-টীডার* সঠিক ব্যবহার ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধিতে এবং ফুল ও ফলের ঝরে যাওয়া রোধ করে ফসলের ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রয়োগমাত্রা :
ফসল অনুমোদিত মাত্রা একর প্রতি বিঘা প্রতি
সকল ফসলের জন্য প্রতি লিটার পানিতে ৩-৪ মিলি
ব্যবহারবিধি: টীডা* গাছে স্প্রে করে,মাটিতে এবং সেচের সাথে ব্যবহার করা যায়। এটি সারের সাথেও মিশিয়ে ব্যবহার করা যায়। ফসলে প্রথম চারা অবস্থাতে প্রথম প্রয়োগ, দ্বিতীয় প্রয়োগ বাড়ন্ত অবস্থাতে এবং তৃতীয় প্রয়োগ ফুল বা ফল আসার কিছু সময় আগে বা পরে।
‘এটি কোন সার নহে, এটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা হরমোন’।
জৈব উপাদানে সমৃদ্ধ হেতু এর ব্যবহারে ফসল ও পরিবেশের উপর কোন ক্ষতিকর প্রতিক্রিয়া নেই।
[ফসল কর্তনোত্তর কোন কৃষিজ পণ্য / ফল / সবজি পাকানো বা সংরক্ষণের জন্য টীডা* ব্যবহার করা যাবে না।]
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।
| মিলি | 100, 500 |
|---|---|
| Brands | অটো ক্রপ কেয়ার লিঃ |
Only logged in customers who have purchased this product may leave a review.
You may also like…


Reviews
There are no reviews yet.