কুইক ফেরো - Quick Phero
কুইক ফেরো - Quick Phero Original price was: 65.00৳ .Current price is: 45.00৳ .
Back to products
হানা-Hana- 40 EC - ১০০ মিলি
হানা-Hana- 40 EC - ১০০ মিলি Original price was: 350.00৳ .Current price is: 280.00৳ .

ব্লাক রাইস বীজ-Black Rice Seed-১ কেজি

(1 customer review)

Original price was: 500.00৳ .Current price is: 450.00৳ .

Description

ব্লাক রাইস চাষ পদ্ধতি

১. জমি নির্বাচন
• উর্বর দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী।
• মাটির pH: ৫.৫–৬.৮।
• পানি ধরে রাখার ক্ষমতা ভালো এমন জমি নির্বাচন করুন।

২. বীজ নির্বাচন
• রোগমুক্ত ও উচ্চ অঙ্কুরোদ্গম ক্ষমতাসম্পন্ন বীজ ব্যবহার করুন।
• বপনের আগে বীজ শোধন করলে রোগের ঝুঁকি কমে।

৩. বীজতলা তৈরি
• উঁচু ও সুনিষ্কাশিত স্থানে বীজতলা তৈরি করুন।
• প্রতি হেক্টর জমির জন্য সাধারণত ২০ – ২৫ কেজি বীজ যথেষ্ট।

৪. চারা রোপণ
• ২৫–৩০ দিন বয়সের চারা রোপণ করুন। (আমন মৌসূমে)
• ৩০–৩৫ দিন বয়সের চারা রোপণ করুন। (বেরো মৌসূমে)
• প্রতি গোছায় ২–৩টি চারা রাখুন।
• সারি থেকে সারি ২০–২৫ সেমি এবং গাছ থেকে গাছ ১৫–২০ সেমি দূরত্ব বজায় রাখুন।

৫. সার ব্যবস্থাপনা
মাটি পরীক্ষা অনুযায়ী সার প্রয়োগ করা সবচেয়ে ভালো। সাধারণভাবে—
• জৈব সার: ৫–১০ টন/হেক্টর
• ইউরিয়া: ভাগ করে ৩ কিস্তিতে
• টিএসপি, এমওপি ও জিপসাম: জমি তৈরির সময়
• বিস্তারিত জানতে মাইকৃষি- সার সুপারিশ অথবা http://www.frs-bd.com/

৬. সেচ
• জমিতে ২–৫ সেমি পানি ধরে রাখুন।
• ধান পাকার ১০–১৫ দিন আগে জমির পানি নামিয়ে দিন।
৭. আগাছা দমন
• রোপণের ২০–২৫ দিন পর প্রথম আগাছা পরিষ্কার করুন।
• প্রয়োজনে ১৫–২০ দিন পর আবার আগাছা পরিষ্কার করুন।

৮. রোগ ও পোকা দমন
• নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন।
• সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) অনুসরণ করুন।
• প্রয়োজনে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী বালাইনাশক ব্যবহার করুন।

৯. ফসল সংগ্রহ
• ধানের ৮০–৮৫% শিষ পেকে গেলে কাটুন।
• কাটার পর ভালোভাবে শুকিয়ে ১২–১৪% আর্দ্রতায় সংরক্ষণ করুন।

Additional information
Brandsমাই কৃষি
Reviews (1)

1 review for ব্লাক রাইস বীজ-Black Rice Seed-১ কেজি

  1. Nur Nobi (verified owner)

    আমি ব্লাক রাইচ বীজ অর্ডার করেছিলাম । আমি এটিকে পেয়েছি।।এটী প্যাকেজে ছিল না হাতে হোম মেইড প্যাকেজ করা ছিল। কিন্তূ বীজের গুনগত মান ভালো। এক দুইটা অন্য ধান মিশাল ছিল। আমি জানতে চেয়েছিলাম এটি কোন জাতের ভেতনামি, ইন্দোনেশিয়ান,কোন জাতের। অ্যাপের অনেক সমস্যা আছে এগুলো কে ঠিক করা লাগবে। এই অ্যাপে গ্রহাকদের সাথে যোগাযোগ খুব ভালো করতে হবে, আশা করি আগামীতে অনেক ভালো হবে।

    • mykrishi

      আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধ্যনবাদ।

Only logged in customers who have purchased this product may leave a review.

Shipping & Delivery