পলি হাউস
পলি হাউস আধুনিক কুষি প্রযুক্তির মধ্যে অন্যতম,পলি হাউস লোহার পাইপের খুঁটির উপরে ও চারদিকে ২০০ মাইক্রনের পলিথিন দিয়ে চাষ করার পদ্ধতিকেই 'পলি হাউস' (Poly House) বলা হয়। পলি-হাউস (Playhouse Farming System) পদ্ধতিতে চারদিকে প্লাস্টিকের ছাউনি থাকায় সূর্যের তাপ সরাসরি জমিতে ঢুকতে পারে না। ফলে, শীতের সব্জি গরমেও চাষ করতে অসুবিধা হয় না।এই পদ্ধতিতে পানির অপচয় ঠেকানো হয়।সার দেওয়া হয় নিয়ন্ত্রিত পদ্ধতিতে। প্লাস্টিকের চাদর থাকায় দুর্যোগের প্রকোপও অনেকটা ঠেকানো সম্ভব হয়। সব মিলিয়ে পলি হাউস (Poly House) পদ্ধতিতে ফসলের অন্তত ২০ শতাংশ ফলন বেশি হয় বলে দাবি কৃষি বিশেষজ্ঞদের। অসময়ে সবজি বা ফল চাষে এই পদ্ধতি খুব উপযোগী।
পলিহাউস এর কাজ কি?
পলিহাউসে সবসময় ভাল গাছের বৃদ্ধির জন্য ভাল নিষ্কাশন এবং বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হয়। পলিহাউস চাষের মাধ্যমে ফসলের হ্যান্ডলিং, পণ্যের গ্রেডিং এবং পরিবহন সহজ হয়। রোগ ও পোকা মাকড় কমানো যায়, তাপমাত্রা কমানো যায়, কারণ এটা নিয়ন্ত্রিত অবস্তায় থাকে।
পলি হাউস এ কি কি চাষ করা হয়?
বর্তমান সময়ে বাংলাদেশে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে পলি হাউস তৈরি করছে, কারণ পলি হাউজে উচ্চমূল্য ফসল যেমন কালার ক্যাপসিকাম, রক মেলন, স্ট্রবেরি এবং বিভিন্ন ধরণের ফুল চাষের জন্য খুবই উপযোগী। এছাড়াও অফসিজন বিভিন্ন ধরণের উচ্চমূল্যের সবজি এবং ফল চাষ করা যায়।
পলিহাউস কি লাভজনক?
যদি সঠিকভাবে করা হয়, পলিহাউস চাষ 100% লাভজনক হতে পারে। মনে রাখবেন যে এটি অনেক সস্তা হলেও, পলিহাউসের দাম আয়তন অনুসারে কয়েক লক্ষাধিক হতে পারে।
পলিহাউস কোনটি ভালো?
গম্বুজ টাইপ শেড নেট হাউস চাষাবাদের জন্য ভালো।
প্রযুক্তিগত সহায়তা ও পলি হাউসের উপকরণ পেতে আমাদের সাথে যোগাযোগ করুণ।
হট লাইল – 01917 462 384